এত বড় ... বিশাল ... !
জীবনে প্রথম সংসদ ভবনে ঢুকলেন সুবর্ণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২০ ফেব্রুয়ারি ২০১৯
বিষয়টা একদম কাকতালীয়। বাবা অভিনেতা-আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকীতে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সুবর্ণা।
শপথ নিয়ে সাংবাদিকদের বললেন, ফেব্রুয়ারি মাস আমার জন্য ডিপ্রেসিং ছিল। বাবার মৃত্যু হয়েছিল এই মাসে। ১৬ বছর পর ফেব্রুয়ারিতে বাবার মৃত্যুদিনে শপথ নিলাম। একটু পর আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশে পদক নেব।
আওয়ামী লীগের মনোনয়নে প্রথম নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হবার পাশাপাশি একুশে পদকেও ভূষিত হলেন সুবর্ণা মুস্তাফা। জীবনের ৫৯ বছর পেরিয়ে এমন অনন্য অর্জন জনপ্রিয় এই অভিনেত্রীর।
মঞ্চ ও টিভির গণ্ডি ছাড়িয়ে চলচ্চিত্রে অভিনয়েও নিজের মেধার সাক্ষর রেখেছেন সুবর্ণা। সেই পরিচয়ে অতিপরিচিত সুবর্ণার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন পরিচয় পাওয়া অনুভূতি কী?
উত্তরে তিনি বলেন, খুবই ভালো। আমি খুবই এক্সাইটেড। আমি জীবনে সংসদ ভবনে এই প্রথম ঢুকলাম। এত বড় ... বিশাল লাইব্রেরি আছে।
সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব কী হবে, সে বিষয়ে নিজের ধারণা এখনও যে স্পষ্ট নয়, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী। বললেন, এখনও কাজ কী? সেটা জানি না। যে কাজটি দেওয়া হবে, সেটা আমার শতভাগ দিয়ে করবো। এ ব্যাপারে আমি নিশ্চিত। আ র সঠিকভাবে কাজ করলে ক্ষমতার জায়গাটা বাড়ানো যায়। অনেক ক্ষমতাধর মানুষেরা এই সংসদে এই টার্মে ক্ষমতায় নেই প্রায়।
সামাজিক প্রেক্ষাপটে কোন কাজগুলোকে চ্যালেঞ্জ মনে করছেন - এ প্রশ্নে সুবর্ণা মুস্তাফা বলেন, সবকিছুই চ্যালেঞ্জ। অনেকের মনে হয় সংরক্ষিত বলে এখানে চলে আসাটা ইজি। আসলে তা নয়। মেয়েরা রাজনীতিতে এগোচ্ছে। সংরক্ষিত আসনটি তাদের এক ধরনের সাপোর্ট দেওয়া। এখান থেকে বেরিয়ে অনেকেই সরাসরি নির্বাচন করেছেন। দেখতে চাইলে আমি অর্ধেক গ্লাস ভরা আবার খালি দেখতে পারি।
সুবর্ণা মুস্তাফাসহ ৪৯ জন বুধবার নারী আসনের সংসদ সদস্য হিসেবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নিয়েছেন। তার মধ্যে পাকিস্তান আমলে গণপরিষদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার প্রথম দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্তও রয়েছেন।
সমাজসেবী আরমা দত্ত সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারি মাসে শপথ নিয়ে আমি দায়বদ্ধ। ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধে, বঙ্গবন্ধুসহ যারাই যারা শহীদ হয়েছে তাদের কাছে আমি দায়বদ্ধ। যে দায়িত্ব দিয়েছেন প্রধানমনন্ত্রী সেই দায়িত্ব যাতে পালন করতে পারি ...
আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ২৫ ফ্রেরুয়ারি করাচিতে আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম আইনসভায় ভাষার দাবি তোলেন। আর আজ আমি উনার উত্তরসূরি হয়ে, আমার দাদুর উত্তরসূরি হয়ে আজকে বাংলাদেশে একজন সংসদ সদস্য হলাম। আমি যেন উনার, আমি যেন বঙ্গবন্ধুর রক্তের দাম দিতে পারি।
প্রথমবার সংসদ সদস্য হওয়া সৈয়দা রুবিনা মিরা বলেন, রাজপথে যেটুকু কাজ করতে পেরেছি এখন আমি আরও দ্বিগুণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে এবং দ্বিগুণ বেগে কাজ করতে পারব।
বাসন্তী চাকমা বলেন, আমাদের চট্টগ্রাম হিল ট্রাকস এবং ওখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারীদের নিয়ে কাজ করার চেষ্টা করব।
জাতীয় পার্টির সালমা ইসলাম বলেন, বিরোধী দল হিসেবে আমি সরকারে ভালো কাজের কথা বলব এবং উনারা যদি ভুল করে, তবে সেগুলো তুলে ধরব।
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান। তিনি বলেন, স্বামী-স্ত্রী একসঙ্গে আগের পার্লামেন্টে মেম্বার হয়েছেন, আপনারা জানেন। রওশন এরশাদ-এইচএম এরশাদ, রুহুল আমিন হওলাদার আর তার মিসেস। এবার স্বতন্ত্র প্রার্থী থেকেও হয়েছেন। আর আমরা।
‘একটা জীবনে প্রথম সারির ছাত্রনেত্রী ছিলাম। বিভিন্ন কারণে সরকারি চাকরি নিতে হয়েছিল। রিটায়ারের পর সমাজসেবার কাজ করেছি। এমপি হওয়ার পর কাজের পরিধি বাড়বে।’ – বলেন লুৎফুন্নেসা খান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











